৫০০+ সুস্থতার জন্য দোয়া স্ট্যাটাস: প্রিয়জনের অসুস্থতা নিয়ে ক্যাপশন ২০২৬

Last Updated on 17th January 2026 by Naima Begum

অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত। অসুস্থ অবস্থায় তখন দুনিয়ার কোনো কিছুই ভালো লাগে না, মনে হয় সুস্থতাই জীবনের সবচেয়ে বড় লক্ষ্য। আর এমন সময়ে আল্লাহর কাছে দোয়া ও প্রার্থনাই পারে কঠিন অসুস্থতা থেকে মুক্তি দিতে। আল্লাহ রাব্বুল আলামিন দয়ার সাগর—তার কাছে দোয়া করলে তিনি কাউকেই খালি হাতে ফেরান না।

আমাদের কাছের দূরে কিংবা নিকট আত্মীয়দের অনেকেই বিভিন্ন সময়ে বিভিন্ন অসুখে অসুস্থ হয়ে পড়েন। কাছের বন্ধু, বাবা-মা, ভাই-বোনসহ যেই অসুস্থ হোন না কেন, তাদের সুস্থতার জন্য ফেসবুকে শেয়ার করার মতো সুন্দর সুন্দর স্ট্যাটাস খুঁজলে, এই লেখাই হতে পারে আপনার ফাইনাল ডেস্টিনেশন।

আজকের এই লেখায় আমরা শেয়ার করবো অসংখ্য সুন্দর সুন্দর সুস্থতার জন্য দোয়া স্ট্যাটাস, যেগুলো আপনি আপনার বন্ধু-বান্ধব বা কাছের আত্মীয়ের অসুস্থতার সময়ে ফেসবুকে শেয়ার করতে পারবেন।

তাহলে দেরি না করে চলুন দেখে নেই ৫০০+ নতুন সুস্থতার জন্য দোয়া স্ট্যাটাস এখনই।

সুস্থতার জন্য দোয়া স্ট্যাটাস

হে আল্লাহ তুমি সকল অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে দাও, যার দোয়া করার কেউ নেই তাকে তুমি ভালো রেখো।

তুমি তো দয়ালু আল্লাহ, তুমি তোমার সকল বান্দাদের প্রতি দয়া করো! তোমার বান্দাদের  তুমি সব সময় সুস্থ রাখো আল্লাহ।

পৃথিবীর সকল মানেষের জন্য সুস্থতা কামনা করি!

হে আমার প্রতিপালক, আপনি আমাদের কষ্ট দূর করে সুস্ততা দান করুন, আপনার সুস্থতা দান হচ্ছে প্রকৃত সুস্থতা।

আপনি এমনভাবে সুস্থতা দান করুন,যাতে তা রোগকে নির্মূল করে দেয়।

আল্লাহ তোমার জমিনের সকল মানুষকে সুস্থ রাখো!

বন্ধুর সুস্থতার জন্য দোয়া স্ট্যাটাস

বন্ধু ছাড়া চলা যেন মরা গাছের বৃক্ষের মতো লাগে, আল্লাহর কাছে প্রিয় বন্ধুর সুস্থতা কামনা করি।

জীবনের এক অমূল্য উপহার হলো বন্ধু, ইয়া আল্লাহ তুমি আমার বন্ধুকে সুস্থতায় ফিরিয়ে আনো!

বন্ধুর সুস্থতার জন্য দোয়া স্ট্যাটাস
বন্ধুর সুস্থতার জন্য দোয়া স্ট্যাটাস

বন্ধুত্ব কোনো রক্তের সম্পর্কের না হলেও, হৃদয়ের সবচেয়ে গভীর জায়গা বন্ধু দখল করে নেয়! হে আল্লাহ তুমিই পারবে আমার বন্ধুকে সুস্থ করে দিতে।

আল্লাহ তুমি আমার বন্ধু নামক ভাইটাকে সুস্থ করে দাও!

আপনি তো জানো আল্লাহ সে আমার ভালো থাকার কারণ, তাকে দ্রুত সুস্থ করে দেন।

বাবার সুস্থতার জন্য দোয়া স্ট্যাটাস

বাবা অসুস্থ হলে বুঝা যায় দুনিয়াটা কতোটা ভয়ংকর, বাবাকে সুস্থতা দান করো রব!

আল্লাহ তুমি তো বলেছো সন্তান যদি বাবার জন্য দোয়া করে,সেটা তুমি সঙ্গে সঙ্গে কবুল করে নেও, বাবার সুস্থতা ছাড়া তোমার কাছে আর কিছু চাই না।

বাবা হলো সন্তানের ছায়া, বাবা ছাড়া সন্তান্দের দুনিয়া অনেক কঠিন! বাবাকে তুমি সুস্থ রেখো আল্লাহ।

ইয়া আল্লাহ আমার জীবনের বিনিময়ে হলে বাবাকে সুস্থ করে দাও!

দুনিয়ার সব চেয়ে কষ্টের মুহূর্ত হলো বাবার চোখের পানি, পৃথিবীর সকল অসুস্থ বাবারা সুস্থতা পাক।

বাবা তুমি আছো বলেই আমাদের এতো সুখ, ও আল্লাহ তুমি আমার বাবাকে সুস্থ করে তুলো।

প্রিয় মানুষের সুস্থতার জন্য স্ট্যাটাস

প্রিয় মানুষকে ছাড়া যে বাচা কতোটা কষ্টে একমাত্র সেই জানে, যে তার প্রিয় মানুষকে হারিয়েছে! হে আল্লাহ তুমি আমার প্রিয় মানুষটাকে সুস্থ করে দাও।

হে আল্লাহ তুমি আমার মানুষটাকে তাড়াতাড়ি সুস্থতা দান করো, তার অসুস্থতা যেন আমাকে অনেক কষ্ট দেয়।

তোমার কাছে একটাই চাওয়া আল্লাহ আমার প্রিয় মানুষটাকে সুস্থতা দান করো, তাকে ছাড়া আমি যে অসম্পূর্ণ।

আর কেউ না জানুক আল্লাহ তুমি তো জানো আমার হৃদয়ের খবর, তুমি প্রিয় মানুষটাকে সুস্থতা উপহার দেও!

আল্লাহ আমার প্রিয় একটা মানুষ অনেক অসুস্থ, তাকে সুস্থতায় ফিরিয় দেও মাবুদ।                                        

রোগীর সুস্থতার জন্য দোয়া ক্যাপশন

ইয়া আল্লাহ, আপনার কাছে সকল রোগীর নিরাপত্তা ও সুস্থতা কামনা করছি।

হাসপাতালে গেলে রোগীদের দেখে মনে হয় পৃথিবীটা কতোটা নিষ্টুর, সকল রোগীদের তুমি সুস্থতা দান করো আল্লাহ।

হে আরশের মালিক, তুমি পৃথিবীর সকল রোগীকে সুস্থ করে দিয়ে দয়া করো!

রোগীর সুস্থতার জন্য দোয়া ক্যাপশন
রোগীর সুস্থতার জন্য দোয়া ক্যাপশন

যখন কোনো অসুস্থ রোগী আমার দিকে থাকাই তখন মনে হয়, তার মতো অসহায় আর কেউ নেই এই দুনিয়ায়! ইয়া মাবুদ, তুমি এমন রোগীদের সুস্থতা দান করো।

শুক্রবারের উচিলায় পৃথিবীর সকল অসুস্থ রোগীকে তুমি সুস্থ নিয়ামত দিয়ে দাও মালিক।

নিজের সুস্থতার জন্য দোয়া স্ট্যাটাস

হে আমার প্রভু, আমি দুঃখ/কষ্টে আছি, আর আপনি তো সর্বশ্রেষ্ট দয়ালু, আপনি আমাকে সুস্থ করে দিন।

এতো অসুস্থ নিয়ে আর পারতেছি না আল্লাহ, আমি তো তোমার পাপি বান্দা, আমাকে মাফ করে সুস্থতা প্রদান করো আল্লাহ।

আল্লাহ তোমার দেওয়া সুস্থতা যে কত বড়ো নিয়ামত, আমি অসুস্থ হয়ে বুঝতে পেরেছি! আমাকে সুস্থ করে দেও আল্লাহ।

শরীর-মন ভালো না থাকলে দুনিয়ার কোনো কিছুই ভালো লাগে না ! সবার কাছে আমার সুস্থতার জন্য দোয়া চাই।

আল্লাহ তুমি তো জানো, আমি কখনো এতো অসহায় হয়ে পড়ে নি, আমাকে দ্রুত সুস্থতা দান করো প্রভু।

ভাইয়ের সুস্থতার জন্য দোয়া স্ট্যাটাস

বাবার পরের স্থান ভাইয়ের, ভাইয়ের কষ্ট দেখে নিজেকে ঠিক রাখতে পারি না আল্লাহ, ওকে সুস্থতা প্রদান করো আল্লাহ।

ভাই যখন অসুস্থ থাকে, তখন পৃথিবীটা যেন তুচ্ছ লাগে, আমার ভাইকে সুস্থ করো মাবুদ!

বাবার মতো করে যে ভাই আমাদের আগলে রাখে, সেই ভাইটা আজ হসপিটালে আল্লাহ ওকে তুমি দ্রুত সুস্থ করে তুলো।

হে আল্লাহ আজ পবিত্র শুক্রবার, এই দিনে তোমার কাছে আমার ভাইয়ের সুস্থতার জন্য দোয়া চাই।

অসুস্থতা নিয়ে ইসলামিক স্ট্যাটাস

রাসূল (সঃ) বলেছেন, অসুস্থ স্ত্রীর সেবা করলে বদর যুদ্বে যোগদানের সমপরিমাণ সওয়াব পাওয়া যায় -( সহীহ বুখারীঃ ৩১৩০)

হযতর মোহাম্মদ (সঃ) বলেন, যখনই আমি অসুস্থ হতাম, তখন আমি কালোজিরা খেতাম।

নবী (সঃ) বলেছেন, অসুস্থতা পাপ মোচনের জন্যই আসে – ( সুবহানাল্লাহ )

অসুস্থতা নিয়ে ইসলামিক স্ট্যাটাস
অসুস্থতা নিয়ে ইসলামিক স্ট্যাটাস

তোমার অসুস্থতা আর বিপদ তোমার গুনাহ ক্ষমা হয় – ( আলহামদুলিল্লাহ  )

হুটহাট অসুস্থ হয়ে যাওয়াটাও আল্লাহর নিয়ামত “যেটাতে গুনাহ মাফের সুযোগ আল্লাহ দেন – (সুবহানাল্লাহ )

প্রিয়জনের অসুস্থতা নিয়ে স্ট্যাটাস

অসহায় তো তখন লাগে ,যখন প্রিয়জন অসুস্থ থাকে, আর নিজে কিছু না করতে পারা।

হাজারো অসুস্থ হলে নিজেকে কখনো দূর্বল মনে করি না, কিন্তু যখন প্রিয়জন কেউ অসুস্থ থাকে কলিজাটা শুকিয়ে যায়।

যখন আমার প্রিয়জন কেউ ফোনের ওপাশ থেকে বলে উঠে আমি অনেক অসুস্থ, তখন যেন নিজেকে আর সামলাতে পারি না।

প্রিয়জন অসুস্থ থাকলে, দুনিয়াটা যেন এলোমেলো হয়ে যায়।

অসুস্থ নিয়ে স্ট্যাটাস বাংলা

অসুস্থ হলে বুঝা যায়, সুস্থাতা আল্লাহর কত বড়ো নিয়ামত।

ক্লান্ত শরীর আর অসুস্থতা নিয়ে বিছানায় শুয়ে থাকলে বুঝা যায় অসুস্থ কি জিনিস।

একটা পরিবারের প্রান হারিয়ে যায়, যখন পরিবারের কেউ অসুস্থ হয়।

অসুস্থ নিয়ে স্ট্যাটাস বাংলা
অসুস্থ নিয়ে স্ট্যাটাস বাংলা

অসুস্থ হলো, আল্লাহ তায়ালার রহমত!

শরীরের অসুস্থতা সহ্য করা যায়, কিন্তু মনের অসুস্থতা বড্ড ভয়ংকর।

অসুস্থকে নিয়ামন হিসেবে গ্রহন করো!

অসুস্থ নিয়ে স্ট্যাটাস english

Ya Allah, please heal my loved one completely and replace this pain with strength and peace. Ameen.

O Allah, You are the best of healers. Grant my beloved a speedy recovery and good health. Ameen.

My heart prays day and night—Ya Allah, remove this sickness and bless my loved one with shifa.

When medicine feels small, my faith feels big. Ya Allah, cure my loved one and protect them always.

Allah’s mercy is greater than any illness. Ya Rabb, grant shifa to the one I love most. Ameen.

Ya Allah, ease their pain, calm their heart, and return them to full health very soon. Ameen.

I place my loved one in Your care, Ya Allah. Please bless them with healing, comfort, and strength.

রিলেটেডঃ

শেষকথা

আশা করি এই লেখায় শেয়ার করা সুস্থতার জন্য দোয়া স্ট্যাটাসগুলো আপনাদের উপকারে আসবে এবং প্রিয়জনের অসুস্থতার সময়ে দোয়া প্রকাশের একটি সুন্দর মাধ্যম হয়ে উঠবে। অসুস্থ সময়ে ফেসবুকে শেয়ার করা আন্তরিক দোয়া, ভালোবাসা ও সাপোর্ট অনেক শক্তি জোগায়, আর সেই অনুভূতিগুলো ফেসবুকে প্রকাশ করতে এসব স্ট্যাটাস আপনাদের কাজে লাগবে বলেই আমাদের বিশ্বাস।

অসুস্থতা নিয়ে উপরের ক্যাপশন ও স্ট্যাটাসগুলি ছাড়াও যদি আপনার কাছে সুন্দর সুন্দর সুস্থতার জন্য দোয়া স্ট্যাটাস থেকে থাকে তাহলে এই লেখার কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন, আমরা বাছাই করে ক্যাপশনগুলি আমাদের লেখাতে এড করে দিবো।

তো বন্ধুরা আজকের মতো এই লেখা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

Bangla Caption Msg Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top